শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

নাইজেরিয়ায় দ্বিতীয়বারের মত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বুহারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়াতে চলমান সহিংসতা ও হামলা এবং অর্থনৈতিক মন্দার মধ্য দিয়েই বুধবার (২৯ মে) প্রথম কার্যদিবসে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি।

নাইজেরিয়ার রাজধানী আবুজা শহরের হেলম অঞ্চলে শপথ গ্রহণ করেণ ৭৬ বছর বয়সী সাবেক এ সেনা প্রধান। তবে শপথের পর সাধারণ জনতার উদ্দেশে কোনো ভাষণ দেননি বুহারি।

বিবিসি নিউজের বরাতে জানা যায়, গত ফেব্রুয়ারিতে নাইজেরিয়াতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৫৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুহাম্মাদু বুহারি।

এ নির্বাচনে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের সংঘর্ষ বন্ধ করা, সমাজকল্যাণ প্রোগ্রাম আরও বৃদ্ধি করা এবং দেশের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার অঙ্গিকার ছিল বুহারির প্রধান নির্বাচনি প্রচারণার কৌশল।

তবে নির্বাচনে জয়ের পর বোকো হারামসহ অন্যান্য স্থানীয় স্বাধীনতাকামী গোষ্ঠীকে দমনে তেমন কোনো অভিযান পরিচালনা করেনি বুহারি নেতৃত্বাধীন সরকার।

এছাড়াও মঙ্গলবার (২৮ মে) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংগঠনের (ইউএনসিএইচআর) তথ্য মতে, সংঘর্ষের কারণে দেশটির উত্তরপূর্বাঞ্চলে বসবাস করা প্রায় ২০ হাজার মানুষ পার্শ্ববর্তী দেশ নাইজারে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ