শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে: মওদুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমাদের এমপিদের সংসদে যোগদানের কারণে দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

বিএনপির অবস্থান নিয়ে মানুষের শত শত প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্নগুলোর উত্তর আমাদের দিতে হবে। যদি আমরা দিতে পারি তবে আমরা এই সংগঠনকে আরও অনেক বেশি সঙ্ঘবদ্ধ করতে পারব।

আজ বুধবার (২৯ মে) রাজধানীর রমনায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

বিএনপির সংসদে যোগ দেয়ার কারণে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এমন কথা জানিয়ে মওদুদ বলেন, এই ধরনের ক্ষোভ থাকা ভালো না।

তাহলে জাতীয়ভাবে রাজনীতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারব না এই ক্ষোভ যদি দূর করতে না পারি। আমাদের কোটি কোটি সমর্থক থাকবে, কিন্তু জাতীয় পর্যায়ে রাজনীতি যদি সঠিকভাবে নির্ধারণ করতে না পারি, পরিচালনা করতে না পারি তাহলে আমরা শহীদ জিয়ার এই দলকে সুসংগঠিত করতে পারব না।

তিনি আরও বলেন, আমরা যারা আছি, আমরা ব্যর্থ হয়ে থাকলে আমাদের সরিয়ে নতুন নেতৃত্বের ব্যবস্থা করেন। কিন্তু দলটাকে শক্তিশালী রাখতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ