বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ময়মনসিংহে জমি বিরোধের জেরে যুবক খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে এক যুবককে হত্যা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম গোলাপ মিয়া (৩০)। তিনি সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের বাসিন্দা।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মেদ কবির এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়ির জমি নিয়ে চাচা রহমত আলীর সঙ্গে গোলাপ মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গতকাল সন্ধ্যার পর চাচার পরিবারের লোকজনের সঙ্গে গোলাপ মিয়ার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে গোলাপ মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় গোলাপকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ