শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ওসি মোয়াজ্জেমের জামিন আটকাতে আমরা প্রস্তুত: মাহবুবে আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  আইনে দায়ের হওয়া মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের আগাম জামিন আবেদনের বিরোধিতা করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বৃহস্পতিবার (৩০ মে) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাহবুবে আলম বলেন, জামিনের বিরোধিতার ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যারা আইনজীবী আছেন, তারা প্রস্তুত। খুব শক্ত হাতে জামিন আবেদনের বিরোধিতা করা হবে। নুসরাত হত্যা মামলায় ১৬ জনের বিরুদ্ধে যে চার্জশিট হয়েছে, এটা গতকাল বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করেছে। একজন পুলিশ অফিসার (সাবেক ওসি মোয়াজ্জেম) যিনি নাকি এগুলো ভিডিও করেছেন। এটা গর্হিত অপরাধ।

তিনি আরও বলেন, নুসরাতের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে সাবেক ওসি মোয়াজ্জেম মূল মামলায় আসামি করার জন্য। এটা তদন্ত কর্মকর্তার বিষয়। সে যাতে জামিন না পায়, আমরা খুব জোরেশোরেই সেই চেষ্টা করবো। আগামী ১১, ১২ বা ১৩ জুন মোট তিন দিন বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বসবেন। তখন জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

উল্লেখ্য, গত ২৯ মে ফেনীর মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফির আনা যৌন হয়রানির অভিযোগ ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে আইসিটি আইনে দায়ের মামলায় আগাম জামিন চেয়ে সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন হাইকোর্টে আবেদন করেন।

গত সোমবার (২৭ মে) এ মামলায় ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। সেদিন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সিনিয়র সহকারী পুলিশ সুপার রীমা সুলতানা ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আইসিটি মামলায় ১২৩ পৃষ্ঠার একটি প্রতিবেদন আদালতে জমা দেন। পরে ওসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শুনানি শেষে বিচারক গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।

বুধবার (২৯ মে) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ওসি মোয়াজ্জেমের পক্ষে আবেদনটি করেন আইনজীবী সালমা সুলতানা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ