শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

টঙ্গীতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ২ ডাকাত নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের টঙ্গীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, কয়েক রাউন্ড গুলি, দুটি ছুরি, সাতটি মোবাইল ফোনসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা ডাকাত সদস্যরা হলো- টঙ্গীর আরিচপুর এলাকার নান্নু ওরফে টেংরা নান্নু (২৯) ও মো. বাবু ওরফে ব্লেড বাবু (২৮)। বন্দুকযুদ্ধে র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। তারা ঢাকা সামরিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক মুহা. কামরুজ্জামান বলেন, বুধবার রাতে টঙ্গী ব্রিজের নিচে কয়েকজন ডাকাত অবস্থান করছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত দলে দুই সদস্যের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ