বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

২৬৫ জন মেধাতালিকা পেয়ে জামিয়াতুস সুন্নাহ প্রথম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বেফাকের মেধাতালিকায় জামিয়াতুস সুন্নাহ প্রথম স্থান লাভ করেছে। এবার নিয়ে মোট নয়বার প্রতিষ্ঠানটি প্রথমস্থান অধিকার করলো।

আজ বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১০ টায় বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর ৪২তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর এ তথ্য নিশ্চিতভাবে জানা গেছে।

এ ব্যাপারে মাদরাসার মুহতামিম মাওলানা নেয়ামাতুল্লাহ ফরিদীর কাছে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমি মাদরাসার ভালো রেজাল্টের জন্য ছাত্র শিক্ষক সবার প্রতি কৃতজ্ঞ। সবার অক্লান্ত পরিশ্রম ও মাদরাসার ছাত্র শিক্ষকদের একই রুটিনে পরিচালিত হওয়ার কারণে আল্লাহ তায়ালা আমাদের এ সাফল্য দিয়েছেন।ভবিষতে এ সাফল্য ধরে রাখতে আমরা আল্লাহর কাছে দোয়া চাই। সবাইকে অনুরোধ করবো আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য।

এর আগে বেফাকের ফলাফল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবূ ইউসুফ বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলীর নিকট হস্তান্তরের পর তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ।

ফলাফলে দেখা যায়, জামিয়াতুস সুন্নাহ, শিবচর, মাদারীপুর থেকে মোট ২৬৫ জন ছাত্র মেধাস্থান অর্জন করেছে। এর মাঝে ‘ফজিলত’ (স্নাতক) বিভাগে ৭ জন, ‘সানাবিয়া উলইয়া’ (উচ্চ মাধ্যমিক) বিভাগে ১৭ জন, ‘মুতাওয়াসসিতাহ’ (নিম্ম মাধ্যমিক) এ ৯১ জন, ‘ইবতিদাইয়াহ’ (প্রাইমারী) তে ১৪২ জন ও ‘হিফজুল কুরআন’ এর ৮ জন ছাত্র রয়েছে।

পরীক্ষায় তাকমিল (এম.এ.) ব্যতিত ৬টি স্তরে মোট পরীক্ষার্থী ১ লাখ ৫২ হাজার ৪৮০ জন অংশগ্রহণ করে। এর মাঝে উত্তীর্ন পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৫২ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ