সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

ইসলামের দৃষ্টিতে সাংবাদিকতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা ইউসুফ নূর

বাংলাদেশ লেখক সাংবাদিক এসোসিয়েশন কাতার আয়োজিত ইসলামের দৃষ্টিতে সাংবাদিকতা শীর্ষক সেমিনারে পঠিত প্রবন্ধ পাঠ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক আমিনুল হক। প্রধান অতিথি ছিলেন কাতারস্হ বাংলাদেশ দূতাবাসের অন্যতম সচিব একে এম মনিরুজ্জামান।

গত ২৬ মে ইসলামের দৃষ্টিতে সাংবাদিকতা শীর্ষক সেমিনারে আলোচনায় অংশ নেন বাংলাদেশ কমিউনিটি কাতারের সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, কাতার বিশ্ববিদ্যালয়ের গবেষক মাওলানা হুসাইন মুহাম্মদ নাইমুল হক, কাতার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড,ইসরাত হোসেন, বাংলাদেশ স্কুল এন্ড কলেজের প্রভাষক আবদুল ওয়াকিল প্রমুখ।

অনুষ্ঠানে কাতারে কর্মরত বাংলাদেশী গণমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আওয়ার ইসলামের সম্মানিত পাঠকদের জন্য প্রবন্ধটি প্রকাশ করা হলো।

বর্তমান তথ্যপ্রবাহ ও তথ্যায়নের যুগে সর্বাধিক প্রচলিত ব্যবহৃত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় ও পেশার নাম সাংবাদিকতা। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। সাংবাদিকতা বিষয়ে রয়েছে ইসলামের সুস্পষ্ট বিধান ও নীতিমালা। এর উপর আলোকপাত করার জন্যই বক্ষমান নিবন্ধের অবতারণা।

সাংবাদিকতার সংজ্ঞা: উইকিপিডিয়ায় সাংবাদিকতার সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে- সাংবাদিকতা হল বিভিন্ন ঘটনাবলী, বিষয়, ধারণা, ও মানুষ সম্পর্কিত প্রতিবেদন তৈরি ও পরিবেশন, যা উক্ত দিনের প্রধান সংবাদ এবং তা সমাজে প্রভাব বিস্তার করে। এই পেশায় শব্দটি দিয়ে তথ্য সংগ্রহের কৌশল ও সাহিত্যিক উপায় অবলম্বনকে বোঝায়। মুদ্রিত, টেলিভিশন, বেতার, ইন্টারনেট, এবং পূর্বে ব্যবহৃত নিউজরিল সংবাদ মাধ্যমের অন্তর্গত।

ইসলামে সাংবাদিকতা- সাংবাদিকতা’ শব্দটি এসেছে সংবাদ থেকে, যার ইংরেজি প্রতিশব্দ হল নিউজ এবং আরবী প্রতিশব্দ হল খবর, হাদিস, কিসসা বা নাবা। এই নাবা থেকেই নবি। নবি শব্দের অর্থ সংবাদদাতা, সংবাদ বাহক, দূত ইত্যাদি। এই দৃষ্টিতে প্রত্যেক নবিই একেকজন সাংবাদিক তা বলা যায়। কুরআন ও হাদিসে ’নাবা’ শব্দটি অনেকবার এসেছে। ৩০তম পারার প্রথম সূরাটির নাম ‘আন্নাবা’ তথা সংবাদ।

মহানবি সা. এর যত বাণী রয়েছে সেগুলোকে খবর বা সংবাদ বলা হয়েছে। তিনি সাহাবিদের উপদেশ দিতে গিয়ে এভাবে উল্লেখ করেছেন, “আমি কি তোমাদেরকে এমন সংবাদ দিব না যার উপর আমল করলে তোমরা জান্নাতে যেতে পারবে?” যেহেতু প্রত্যেক নবি-রাসুল আল্লাহর দেয়া সংবাদ পৃথিবীর মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন সেহেতু তাঁরা মূলত ইসলামি সাংবাদিকতা তথা ইসলামের সংবাদ কর্মী হিসেবে কাজ করেছেন তাতে কোনো সন্দেহ নেই।

আà¦