শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

সেহেরি রান্নার সময় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টায় বাধা দেয়ায় স্বামী খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘটনাটি ঘটেছে কুমিল্লার চান্দিনায়। সেহেরি রান্নার সময় এক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টায় বাধা দেয়ায় ছুরিকাঘাতে স্বামীকে খুন করেছে প্রতিবেশি মামা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে চান্দিনা পৌরসভার ৭নং ওয়ার্ড ছায়কোট এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূর স্বামী নিহত ফারুক হোসেন (২৬) ছায়কোট এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে।

জানা যায়, এ ঘটনায় নিহতের প্রতিবেশি দুই মামা হত্যাকারী জানে আলম (৩৫) ও তার ভাই মোর্সেদকে (৩৭) আটক করেছে চান্দিনা থানা পুলিশ। তারা একই এলাকার রহমান ড্রাইভারের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার রাতে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায় জানে আলম। ওই ঘটনার রেশ ধরে বৃহস্পতিবার ইফতারের পর ফারুক হোসেনকে ছুরিকাঘাত করে সে। পরে রাত একটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান ফারুক।

নিহতের মা নাছিমা বেগম জানান, সোমবার রাতে বিপুলী বেগম রান্না ঘরে সেহেরি তৈরি করছিলেন। এ সময় জানেআলম তাকে মুখ চেপে ধরে পাশের একটি জমিতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় বিপুলী বেগমের চিত্কারে ফারুক ও তার ভাই জালালসহ বাড়ির লোকজন বের হলে জানেআলম পালিয়ে যায়। ঘটনার পর ফারুক জানেআলমের বাড়িতে গেলে জানেআলম উল্টো তাকে হত্যার হুমকি দেয়।

ওয়ার্ড কাউন্সিলর আব্দুল সালাম জানান, জানেআলম মাদকাসক্ত ও চরিত্রহীন। ঘটনার পর সে আত্মগোপন করে এবং বৃহস্পতিবার সন্ধ্যায় ফারুককে হত্যা করার উদ্দেশেই ছুরি নিয়ে বাড়িতে আসে।

চান্দিনা থানার ওসি মোহাম্মদ আবুল ফয়সল জানান, ধর্ষণের চেষ্টা ও হত্যার অভিযোগে মামলা হয়েছে। মূলহোতা জানেআলম ও তার বড়ভাই মোর্সেদকে আটক করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ