শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

সৌদি বাদশাহর সঙ্গে ধর্ম প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম ওয়ার্ল্ড লিগ আয়োজিত তিনদিন ব্যাপী ‘কুরআন ও সুন্নাহর আলোকে মধ্যপন্থা ও উদারতার মূল্যবোধ’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ সৌদি আরবের বাদশাহ ও খাদেমুল হারামাইন সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে সাক্ষাত করেছেন।

বৃহস্পতিবার (৩০ মে) রাত ৯টায় মক্কার রাজপ্রাসাদে তিনি বাদশাহর সঙ্গে সাক্ষাৎ করেন।

সম্মেলন শেষে বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল সৌদি বাদশাহর সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী। সাক্ষাতকালে সৌদি বাদশাহ বাংলাদেশের বিষয়ে তার গভীর আগ্রহের কথা প্রকাশ করেন। ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে সালাম ও শুভেচ্ছা জানান।

প্রতিমন্ত্রী এ সময় মুসলিম উম্মার কল্যাণে সৌদি বাদশাহর উল্লেখযোগ্য অবদানের কথা স্মরণ করেন এবং সৌদি সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের জনগনের অকুন্ঠ সমর্থন থাকবে বলে জানান। সৌদি আরব থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ আনোয়ার হোসাইনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ