শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ঈদের পর ঢাকার খাল ও ফুটপাত দখলমুক্ত করা হবে: আতিকুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, ঈদের পর জনগণকে সাথে নিয়ে রাজধানীর খাল ও ফুটপাত দখলমুক্ত করা হবে।

আজ দুপুরে কালশীর সাংবাদিক খাল থেকে বাউনিয়া খাল পর্যন্ত বাইবাস পাইপলাইনের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

আতিকুল ইসলাম বলেন, এ ধরনের পাইপ লাইনের মাধ্যমে জলাবদ্ধতা থেকে সাময়িকভাবে মুক্তি পাওয়া যাবে। তবে খালগুলো থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না গেলে স্থায়ী সমাধান মিলবে না। সেজন্য প্রধান চ্যালেঞ্জ খালগুলো দখলমুক্ত করা।

জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের জন্য এর মধ্যে ওয়াসার সাথে কথা বলে উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় খাল দিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ