শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

জলবায়ু খাতে হাজার কোটি টাকা চায় টিআইবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসছে অর্থবছরের (২০১৯-২০২০) জাতীয় বাজেটে জলবায়ু পরিবর্তন খাতে অন্তত এক হাজার কোটি টাকা বরাদ্দ চায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।

এ খাতে অর্থের ব্যবহারে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কৌশলগত নির্দেশনার দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ শনিবার (১ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে টিআইবি এ দাবি জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (বিসিসিটিএফ) গঠন এবং ২০০৯ -২০১০ অর্থবছর হতে জাতীয় বাজেট থেকে বাংলাদেশ সরকার এ তহবিলে অর্থ বরাদ্দ করে আসছে। এটি প্যারিস চুক্তি স্বাক্ষরকারী উন্নত দেশগুলো হতে বাংলাদেশের তহবিল প্রাপ্তির যৌক্তিক ভিত্তিকে সুদৃঢ় করেছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিসিসিটিএফ গঠনের পর এ তহবিলে বছরে ৭শ কোটি টাকা করে বরাদ্দ দেয়া হয় প্রথম তিন বছর। কিন্তু জলবায়ু পরিবর্তনে ক্ষয়ক্ষতির ঝুঁকির সঙ্গে মিল রেখে বাজেট বরাদ্দ বাড়েনি, উল্টো কমে এসেছে।

অপরদিকে সবুজ জলবায়ু তহবিলসহ উন্নত দেশগুলোর গঠন করা অন্য আন্তর্জাতিক জলবায়ু তহবিলে বাংলাদেশের অভিগম্যতাও অসন্তোষজনক। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকির সঙ্গে অর্থ যোগানের চাহিদা স্বাভাবিকভাবেই বেড়েছে। এমন অবস্থায় অর্থ যোগান কমে যাওয়া উদ্বেগজনক।

তাই ঝুঁকি মোকাবিলায় বিসিসিটিএফ এর তহবিলের ঘাটতি পূরণে আগামী বাজেটে অন্তত এক হাজার কোটি টাকা বরাদ্দের জোর দাবি টিআইবির।

ড. ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ু খাতে জবাবদিহিতা ও অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি ও ঝুঁকি বাড়বে। একইসঙ্গে সবুজ জলবায়ু তহবিলসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক তহবিলে বাংলাদেশের অভিগম্যতা চ্যালেঞ্জের মুখে পড়বে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও অর্থায়নে বাংলাদেশ সরকারের বহুমুখী এবং যুগোপযোগী উদ্যোগ জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ