শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ দুই মাদক পাচারকারী নিহত হয়েছে। এ সময় বিজিবির দুই সদস্য আহত হন।

নিহতরা হলো- মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার নাগাকুরার রাইম্যাবিলের সুলতান আহমদের পুত্র আব্দুল গফুর (৪০) ও টেকনাফ কেরুনতলীর মৃত শরীফ আহমদের পুত্র মোঃ সাদেক (২৩)।

শনিবার সকাল সাড়ে ১০টায় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের হলরুমে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, শনিবার ভোরে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবরের ভিত্তিতে তিনি বিশেষ একটি টহল দল নিয়ে কে.কে খালে টহলে যায়। পরে একটি নৌকা বাংলাদেশ সীমানায় প্রবেশ করলে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। তখন মাদক কারবারীরা নৌকা ফেলে গুলিবর্ষণ করতে করতে পাশের কেওড়া বনে পালিয়ে যায়।

কে.কে খালের মধ্যে দুই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ