শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

রোববার (২ জুন) সকাল ৯টা ১০ মিনিটে শিদপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঈদে ঘরমুখো মানুষরা দুর্ভোগের মধ্যে পড়েছেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান,  রঢাকা থেকে সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনটি রশিদপুর স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছুলে দুটি বগিসহ এর ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জে এবং সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। আখাউড়া ও কুলাউড়া থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের পথে রওয়ানা হয়েছে। উদ্ধার কাজ শেষ হতে সময় লাগবে বলে জানান জাহাঙ্গীর আলম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ