বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঈদের ছুটিতেও খোলা থাকবে সরকারি হাসপাতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদের ছুটিতে দেশের সব সরকারি হাসপাতালের জরুরি বিভাগ ও অন্তর্বিভাগ খোলা থাকবে। ঈদের আগের দিন ও ঈদের দিন বহির্বিভাগ বন্ধ থাকবে। তবে ঈদের পর দিন সীমিত আকারে সরকারি হাসপাতালের বহির্বিভাগও খোলা রাখা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ঈদের ছুটির কারণে হাসপাতালে চিকিৎসাসেবায় কোনো সমস্যা হবে না। প্রতিটি হাসপাতালে সেবা স্বাভাবিক রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

রাজধানীর বিভিন্ন হাসপাতালের পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের ছুটিতে রোগীদের সেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ঈদের পরের দিন থেকে রাজধানীর সকল সরকারি হাসপাতালের বহির্বিভাগ সীমিত আকারে খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। ঈদের দিন রোগীদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হবে।

আগামী ৭ জুন (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ৮ জুন (শনিবার) বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল স্বাভাবিক নিয়মে সম্পূর্ণরুপে চালু হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ