শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুফিজুর রহমান মুফিজ (৪১) নামে এক ইয়াবা কারবারী নিহত হয়েছেন।

এ ঘটনায় হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াহেদ, কনস্টেবল মনির হোসেন ও রুবেল মিয়া আহত হয়েছেন বলে পুলিশের দাবি।

সোমবার ভোরে উপজেলার হোয়াইক্যং কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে। মুফিজুর কাটাখালীর সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য গোলাম আকবরের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, আটক ইয়াবা বিক্রেতা মুফিজুর রহমানের স্বীকারোক্তি অনুযায়ী ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়েই মুফিজুরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়লে একপর্যায়ে তারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে মুফিজুরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

ঘটনাস্থল থেকে ইয়াবা, দেশীয় তৈরি অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করা হয়। তবে সঠিক সংখ্যা জানা যায়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ