শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

ফটিকছড়িতে নব জাগরণ শিল্পীগোষ্টির ইফতার মাহফিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইসলামী সাংস্কৃতিক সংগঠন নব জাগরণ শিল্পীগোষ্টির উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজিত হয়েছে। গতকাল রোববার ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাস্থ একটি হোটেলে সম্পন্ন হয়।

সংগঠনের প্রতিষ্টাতা পরিচালক ও বিশিষ্ট কন্ঠ শিল্পী মাওলানা আলমগীর বিন কবিরের সভাপতিত্বে ও মাওলানা মুহাম্মদ সোলায়মানের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র জনাব মুহাম্মদ আলী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি ও রাজনীতিবিদ জনাব সিরাজউদ্দৌলা চৌধুরী দুলাল। এতে প্রধান আলোচক হিসেবে সিয়াম সাধনার মহত্বের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন সচেতন ফটিকছড়ি'র শুরা সদস্য মাওলানা সলিম উদ্দীন দৌলতপুরী।

ইসলামী সংস্কৃতির বিকাশে নব জাগরণ শিল্পীগোষ্টির অবদান তুলে ধরে সভায় বক্তাগন বলেন, অশ্লিল ও অপসাংস্কৃতির ছোবলে সমাজ ও তরুণ প্রজন্মের নীতি-নৈতিকতা যখন বিপন্ন সে সময় নবজাগরণ শিল্পীগোষ্টির অবদান অপরিসীম। একটি সমাজকে নীতি-নৈতিকতায় শুদ্ধ করতে সুস্থ সাংস্কৃতির বিকল্প নেই।

প্রধান অতিথি প্যানেল মেয়র মুহাম্মদ আলী বলেন, একজন গুণী শিল্পী চাইলে সামাজিক নেতৃত্ব নির্ধারণেও প্রভাব বিস্তার করতে পারেন। যার প্রমান নাজিরহাট পৌর নির্বাচনে আলমগীর বিন কবির আমার পক্ষে করে দেখিয়েছেন। তার সঙ্গীতগুলো সে সময় উন্নয়নকামী জনগনকে প্রভাবিত করেছিলো। সিরাজউদ্দৌলা চৌধুরী দুলাল বলেন, নব জাগরণ শিল্পীগোষ্টিকে আমি খুব ভালোবাসি। অন্যায়,অবিচার,অশ্লিলতার বিরুদ্ধে তারা বিরাট অবদান রেখে চলছে।

এতে বক্তব্য রাখেন সচেতন ফটিকছড়ির শুরা সদস্য হাফেজ মাওলানা ইলিয়াছ, হাফেজ মাওলানা রশিদ, মাওলানা জুনায়েদ ইমামনগরী, স্বপ্নসুর শিল্পিগোষ্টির নির্বাহি পরিচালক হাসানুল্লাহ খাকী, দৈনিক ইনফো বাংলার ফটিকছড়ি প্রতিনিধি সাইফুর রহমান সোহান, সাপ্তাহিক ফটিকছড়ির খবর'র চীফ রিপোর্টার এম ওমর ফারুক আজাদ, দৈনিক আলোকিত সকালের ফটিকছড়ি প্রতিনিধি সাইফুল ইসলাম, ইসলামী সংগীত শিল্পী নাঈমুদ্দীন, হাসানুল করিম,মাওলানা ইব্রাহীম খলিল, যুবাইর হোসাইন, মুহাম্মদ মহিউদ্দীন, মাওলানা ফজলুল হক, মাওলানা রহমত উল্লাহ বাবুনগরী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ