শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

শতভাগ পোশাক শ্রমিকরা বেতন-বোনাস পেয়েছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেষ পর্যন্ত শতভাগ পোশাক কারখানায় ঈদ বোনাস ও মজুরি পেয়েছেন শ্রমিকরা। গত বৃহস্পতিবার থেকেই মজুরি দেয়া শুরু হয়েছে। আর মে মাসের আংশিক দেয়া শুরু হয়েছে গত রোববার থেকে। ঈদের আগে শেষ কর্মদিবসে সোমবার বিকেল পর্যন্ত সব কারখানার বোনাস-মজুরি পরিশোধ শেষে কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন, শতভাগ কারখানার শ্রমিকরা তাদের বেতন-বোনাস পেয়েছেন। তার দাবি, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার শান্তিপূর্ণভাবে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে।

জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি বলেন, এ বছর আশঙ্কা সত্ত্বেও শেষ পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা ছাড়াই বেতন-বোনাস পেয়েছেন শ্রমিকরা। মাস কেবল শেষ হওয়ায় মে মাসের ২০ দিনের মজুরি পেয়েছেন শ্রমিকরা। কোনো কোনো কারখানায় মালিক-শ্রমিক সমঝোতার ভিত্তিতে ১৫ দিনের মজুরিও দেয়া হয়েছে।

তবে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য নয়, এমন কারখানার শ্রমিকদের বেতন-বোনাস যথাযথভাবে হয়নি। এ কারখানার সংখ্যা ৮০০। নিজেদের সদস্য না হওয়ায় এসব কারখানার বিষয়ে কোনো দায়দায়িত্ব নেয়নি বিজিএমইএ এবং বিকেএমইএ। সরকারের পক্ষ থেকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) এ বিষয়ে কোনো তৎপরতা ছিল না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ