শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

ঈদ করা হলো না মাদরাসা ছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মাইক্রোবাসের চাপায় মানিক শেখ নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। বাস থেকে নেমে সড়ক পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকেলে উপজেলার গেড়াখোলা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাহেবেরচর গ্রামের হোসেন শেখের ছেলে। সে ঢাকার একটি মাদরাসায় পড়াশোনা করত।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, ঈদ উপলক্ষে চাচার সাথে বাসে করে ঢাকা থেকে মুকসুদপুরে নানা বাড়িতে আসছিল নিহত মানিক শেখ। বাস থেকে নেমে মহাসড়ক পার হতে গেলে খুলনাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ