শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি। সোমবার রাত দেড়টার দিকে উপজেলার ছোট কুমিরা ব্রিজের ওপর বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শুটার গান, ৩১ রাউন্ড গুলি ও বেশ কিছু ছুরি ও রামদা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মুহা. মাশকুর রহমান বলেন, সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা ব্রিজের ওপর ঢাকাগামী একটি প্রাইভেটকারে ডাকাতির সময় র‌্যাবের টহল দলের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দুইটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শুটার গান, ৩১ রাউন্ড গুলি ও কয়েকটি ছুরি ও রামদা উদ্ধার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ