শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নেত্রকোনায় ভারতীয় মদসহ পুলিশ সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় মদসহ এক পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে কলমাকান্দা সদর উপজেলা চানখার মোড় এলাকার চিলাহালা নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, মোহনগঞ্জ উপজেলার নওহাল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে চট্টগ্রামে কর্মরত পুলিশ সদস্য তুষার আবেদীন শুভ (২১) এবং মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে ফয়সাল আহমেদ তমাল(২০)।

পুলিশ এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ১১ বোতল মদ জব্দ করে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে কলমাকান্দা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করাছে।

কলমাকান্দা থানার ওসি জানান, সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকা থেকে সোমাবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে আসছিল ওরা। এসময় তাদের কাছ থেকে ১১ বোতল ভারতীয় মদ জব্দ করে। মঙ্গলবার তাদের কোর্টে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ