শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

ঢাকায় ৪৯ মি.মি বৃষ্টি, পাহাড় ধসের শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকায় গত ১২ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকায় সকাল থেকে বৃষ্টিপাত শুরু হলেও বরিশাল ও খুলনায় ১২টার পর ভারী বৃষ্টিপাত শুরু হয়। তবে চট্টগ্রাম বিভাগের সব জেলাতেই বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রাম, সীতাকুণ্ড, রাঙামাটিসহ বেশ কিছু পাহাড়ি এলাকায় সকাল থেকেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। ফলে পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কার কথা বলা হয়েছে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, সকাল থেকেই ঢাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। বুধবার (০৫ জুন) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ঢাকায়। বরিশাল ও খুলনায় ১২টার পর ভারী বৃষ্টিপাত শুরু হয়। দক্ষিণাঞ্চলেও বৃষ্টিপাত শুরু হয় ১২টার পর। বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশঙ্কা আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ