বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কারা হেফাজতে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি

আজ বুধবার পবিত্র ঈদুল ফিতরের দিন দুপুরে খালেদা জিয়ার স্বজনেরা হাসপাতালে যান। সেখানে তারা এক ঘণ্টা অবস্থান করেন। সে সময় বাসা থেকে নিয়ে যাওয়া খাবার সবাই একসঙ্গে খেয়েছেন বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, দুপুরে পরিবারের সাত সদস্য চেয়াপারসনের সঙ্গে দেখা করেছেন। তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। পরিবারের সদস্যদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলীয় চেয়ারপারসন। পরিবারের সদস্যদের মধ্যে খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম, তার স্বামী রফিকুল ইসলাম, ভাই শামীম ইস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতিমা, ভাইয়ের ছেয়ে অভিক ইস্কান্দার উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা ঈদের দিন দলীয় চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও ঈদের দিন তাদেরকে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল।

দুই মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে গত বছর ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘদিন পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখার পর গত ২ মাস আগে চিকিৎসার জন্য তাকে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে গৃহকর্মী ফাতেমার সঙ্গে ঈদ কাটাচ্ছেন খালেদা জিয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ