শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

ঠাকুরগাঁওয়ে বিজিবি'র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের মৃত মাইদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বাবুল।

বুধবার রাত ২টার দিকে ফকিরগঞ্জ এলাকার বঙ্গবন্ধু বাজারের পাশে একটি ফাঁকা ক্ষেতে এই কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন বলে বিজিবির দাবি।

এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী নাহিদ উজ জামান। তিনি জানান, গত মঙ্গলবার (৫ জুন) ফকিরগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১১২টি ফেন্সিডিলের বোতল, ১ বোতল মদসহ মনিরুল ইসলাম বাবুল আটক হয়। তার স্বীকারোক্তি মতে গত রাতে বিজিবি অভিযান চালাতে গেলে ফকিরগঞ্জ বঙ্গবন্ধু বাজারের পাশে একটি ফাঁকা ক্ষেতের কাছে পৌছালে ওঁৎ পেতে থাকা মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র নিয়ে বিজিবিকে আক্রমণ করে। এ সময় বিজিবি পাল্টা গুলি করে।

ঘটনাস্থলে মারা যায় মনিরুল ইসলাম বাবুল। এ সময় ৭৫ বোতল ফেন্সিডিল ও একটি দেশীয় দা উদ্ধার করা হয় বলে জানান বিজিবির এই অধিনায়ক। পরে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ