শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৪ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে দাবি প্রশাসনের।

কাশ্মীর পুলিশের বরাতে চীনা গণমাধ্যম ‘সিনহুয়া’ জানায়, আজ শুক্রবার (৭ জুন) স্থানীয় সময় সকালে রাজধানী শ্রীনগর থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণের পুলওয়ামা জেলার ল্যাসিপোরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দেশটির সেনা, পুলিশ ও সিআরপিএফ একযোগে অভিযানটি পরিচালনা করে।

অভিযানে অংশ নেওয়া পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা চীনের এই গণমাধ্যমটিকে বলেন, ‘বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্বাধীনতাকামীদের অবস্থানের খবর পেয়ে অভিযানটি চালানো হয়।

এ সময় ল্যাসিপোরা গ্রামের একটি আবাসিক বাড়িকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে ফেললে তারা দিকবেদিক গুলি ছুঁড়তে শুরু করে। পরে সেনারাও পাল্টা আক্রমণ করলে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘সারা রাত ধরে চলা এই বন্দুকযুদ্ধে এক স্বাধীনতাকামী নিহত হয়। পরবর্তীতে একই দিন সকালে বাকি তিনজন নিহত হয়।’

নিহতরা সকলেই পাকিস্তানের জৈশ-ঈ-মোহম্মদের সদস্য বলে দাবি ভারতীয় নিরাপত্তা বাহিনীর। এবারের অভিযানে ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত তিনটি রাইফেল ও বেশ কিছু রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ