শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

ফিলিস্তিনি অধ্যাপককে ইসরায়েলের হাতে তুলে দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের জন্য তহবিল সংগ্রহের অভিযোগে আটক আবদুল হালিম আল-আশকার নামে ফিলিস্তিনের একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপককে ইসরায়েলের হাতে তুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের সরকার। এর আগে ওই অধ্যাপককে মার্কিন কারাগারে ১১ বছর তাকে আটক রাখা হয়।

২০০৫ সালে এ অধ্যাপক ফিলিস্তিনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছিলেন। তিনি আমেরিকার হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক ছিলেন।

আবদুল হালিমকে ইসরায়েলের হাতে তুলে দেয়ার নিন্দা জানিয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেন, এ ঘটনা আন্তর্জাতিক রীতিনীতি ও আইনের পরিপন্থি।

ফিলিস্তিনের আন্তর্জাতিক সম্পর্ক পরিষদও আবদুল হালিম আল-আশকারকে হস্তান্তরের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, তার ভাগ্যের যেকোনো খারাপ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণভাবে দায়ী থাকতে হবে।

এছাড়া আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যে ফিলিস্তিনের প্রতি শত্রুতা পোষণ করে ফিলিস্তিনের এ নেতাকে ইসরায়েলের কাছে হস্তান্তরের মাধ্যমে তা আবারো পরিষ্কার হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ