শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

ভারতের নির্বাচনে ইভিএমে প্রোগ্রামিং করা হয়েছে: মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের নির্বাচনে ইভিএমে প্রোগ্রামিং করা হয়েছে। তদন্ত দরকার। ফের নির্বাচনে ভোটযন্ত্রের কারচুপির অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তৃণমূল নেত্রী ঘোষণা করলেন, চলতি বছরের ২১ জুলাই ব্যালটে ভোটের দাবি সভা করবে তৃণমূল।

হুগলি জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,কলঙ্কপূর্ণ ভোট হয়েছে। নির্বাচন কমিশনকে আরও ক্ষমতা দেওয়া উচিত ছিল।

একটা কলেজিয়াম থাকা দরকার। বিভিন্ন জায়গায় ৩০ শতাংশ ইভিএম অকেজো ছিল। মক পোলও করা হয়নি। তৃণমূল নেত্রীর অভিযোগ, ইভিএম প্রোগ্রামিং করা হয়েছিল। তদন্ত হওয়া দরকার।

নির্বাচনের ইভিএম নিয়ে তদন্তের দাবিতে তামাম বিরোধী দলগুলির এগিয়ে আসা উচিত বলেও মনে করেন মমতা। তার কথায়, নির্বাচন কমিশনের সামনে প্রতিবাদে বসা উচিত। তৃণমূল কি এমন কোনও কর্মসূচি নিচ্ছে? তৃণমূল নেত্রী বলেন, আমি পরামর্শ দিতে পারি। আমি বাংলায় থাকি।

নির্বাচনের সময় হাওয়ালার টাকা ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন মমতা। তাঁর কথায়, টাকা দিয়ে নির্বাচন হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হয়েছে। সত্যিটা বেরিয়ে আসবে।

তৃণমূলের জনসংযোগ যাত্রার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুন চন্দ্রকোনা থেকে শুরু হবে তৃণমূলের জনসংযোগ যাত্রা।

চলবে ১৮ জুলাই পর্যন্ত। সুন্দরবন, উত্তরবঙ্গ ও জঙ্গলমহল থেকে শুরু হবে জনসংযোগ যাত্রা। ২১ জুলাই কলকাতায় প্রতিবছরের মত শহিদ সমাবেশ করবে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, একুশে জুলাইয়ের তিন দিন আগে থেকে লোক আসতে শুরু করেন। একুশের জুলাইয়ের পর আবার ২৫ জুলাই থেকে শুরু হবে জনসংযোগ যাত্রা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ