শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঈদের পর সরকারি অফিস খুলছে রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলছে আগামী কাল রোববার (৯ জুন)। এবার ৪ থেকে ৮ জুন পর্যন্ত মোট পাঁচদিন ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি চাকুরেরা। সেই হিসাবে আজ শনিবারই শেষ হচ্ছে ছুটি।

রোজা পালন শেষে বুধবার (৫ জুন) সারাদেশে মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৪, ৫ ও ৬ জুন) ছিল ঈদুল ফিতরের ছুটি। এরপর শুক্র ও শনিবার (৭ ও ৮ জুন) সাপ্তাহিক ছুটির দিন।

বাড়তি ছুটি না নেয়া চাকরিজীবীরা মূলত অফিস করার জন্য শনিবারই ঢাকায় এসে উপস্থিত হবেন। তবে কেউ কেউ রোববার সকাল নাগাদ পৌঁছে অফিস ধরবেন।

আজ শনিবার সকালে সদরঘাটে ঢাকায় ফেরা মানুষে ভিড় ছিল। একই সঙ্গে রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনগুলোতেও ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের ভিড় রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দূর-দূরান্তে গ্রামের বাড়ি ঈদ পালন করতে যাওয়া অনেকেই রোববার অফিসে যোগ দিতে পারবেন না। তারা আরও দু’একদিন ছুটি নিয়েছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, সোমবার প্রথম অফিস খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি থাকবে কম। ঈদের আমেজ থাকবে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়সহ বিভিন্ন সরকারি অফিসে। মূলত, পুরোদমে অফিস শুরু হতে আরও কয়েকদিন লাগবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ