শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। বাসটিকেও জব্দ করেছে পুলিশ।

আজ শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টোটাল সিএনজি স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম হালিমা বেগম (৬০)। তার বাড়ি মুন্সীগঞ্জে। তিনি সিলেট থেকে ছেলে ও মেয়ের সঙ্গে ঢাকা হয়ে বাড়ি ফিরছিলেন।

ভোর ৫টার দিকে সিলেটের বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লাগামী উল্লাস পরিবহনের একটি বাসের ধাক্কায় হালিমা নিহত হন বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার এসআই জহিরুল ইসলাম।

তিনি বলেন, তাদের সাইনবোর্ড এলাকায় নামার কথা ছিল। কিন্তু বাসের মধ্যে ঘুমিয়ে পড়ায় নামতে পারেনি। পরে তারা সিএনজি পাম্পের সামনে নামেন। সবাই নামার পর রাস্তা পার হওয়ার সময় রংপুর থেকে কুমিল্লাগামী উল্লাস পরিবহনের একটি বাস হালিমাকে ধাক্কা দেয়।

সন্তানদের সামনেই ধাক্কা খেয়ে তিনি ছিটকে পড়েন। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মুন্সীগঞ্জ যেতে বাস বদল করার জন্য তারা সেখানে নেমেছিলেন বলে পুলিশ জানায়।

এসআই জহিরুল বলেন, ঘটনার পরপরই জনগণের সহায়তায় বাসটি আটক এবং চালককে গ্রেপ্তার করে পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ