শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সৌদির সঙ্গে মিলে স্মার্ট বোমা বানাচ্ছেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদিকে সঙ্গে নিয়ে উন্নত প্রযুক্তির স্মার্ট বোমা বানানোর অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অনুমোদন অনুযায়ী একটি বিশেষ ধরনের উন্নত বোমার কিছু অংশ তৈরি হবে সৌদি আরবে।

ইয়েমেন যুদ্ধে সৌদি আরব অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহারের সুযোগ পাবে বলে ধারণা করা হচ্ছে। কেউ কেউ বলছেন, সৌদি আরবকে দিয়ে মুসলমান হত্যার গতি বাড়াতে রাজ পরিবারকে স্মার্ট বোমা বানানো শিখিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

গতকাল শুক্রবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে,গত মাসে জরুরি ভিত্তিতে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দেয় ট্রাম্প প্রশাসন। সেই অনুমোদনেই মার্কিন রেথিওন কোম্পানি সৌদি আরবের সঙ্গে মিলে উচ্চপ্রযুক্তির বোমা তৈরি করার কথাটি বলা হয়েছে।

২০১৫ সালের মার্চ মাস থেকেই ইয়েমেনে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব। এই যুদ্ধের কারণে ইয়েমেনে মানবিক সংকট প্রকট আকার ধারণ করেছে। জাতিসংঘ একে বিশ্বের সবচেয়ে খারাপ পরিস্থিতি বলে অভিহিত করেছে। যুদ্ধের ফলে ইয়েমেনে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং মহামারি আকারে ছড়িয়ে পড়েছে কলেরা।

ফলে হাজার হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হচ্ছে বলে বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবের হাতে নতুন প্রযুক্তির অস্ত্র পৌঁছালে পরিস্থিতি আরও খারাপ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সৌদি আরবের সঙ্গে স্পর্শকাতর পারমাণবিক শক্তিসংক্রান্ত তথ্য বিনিময় করতেও যুক্তরাষ্ট্রের কয়েকটি কোম্পানিকে এর আগে অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। জানা যায়, এসব অনুমোদনের জন্য বিপুল অংকের অর্থ ব্যয় করছে সৌদি রাজ পরিবার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ