শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ‍বিশিষ্ট বক্তা মুফতি ইমরান হোসাইন কাসেমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  মুন্সিগঞ্জের ভবেরচরে বাস ও প্রাইভেটকার সংঘর্ষে প্রসিদ্ধ বক্তা মুফতি ইমরান কাসেমি গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার বিকেল ৩টায় মুন্সিগঞ্জ গজারিয়া ভবেরচর এলাকায় কুমিল্লা থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় সঙ্গে ছিলেন হেফাজতে মুসলিমিন গজারিয়ার সভাপতি মুফতি নূরুল আল ইসহাকী ও সেক্রেটারী মুফতি হুমায়ুন সাইফ। তবে তারা অল্পের জন্য আহত হয়নি বলে জানা গেছে।

হেফাজতে মুসলিমিন গজারিয়ার সভাপতি মুফতি নূরুল আলম ইসহাকী জানান, জামিয়া ইসলামিয়া কাসেমুল উলূম মাদরাসা আমিন বাজার ঢাকার মুহতামিম, বিশিষ্ট বক্তা, আবদুল হাই পাহাড়পুরী হুজুরের জামাতা মুফতি ইমরান কাসেমি প্রাইভেটকার যোগে প্রোগ্রাম শেষ করে কুমিল্লা থেকে ফিরছিলেন।

গাড়ী ভবেরচরে পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারে থাকা মুফতি ইমরান কাসেমি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় সঙ্গে থাকা মুফতি নূরুল আলম ইসহাকী ও মুফতি হুমায়ুন সাইফ তাকে ভবেরচর ৫০ সজ্জা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের ডাক্তারগণ অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার কথা বলেছেন বলে জানিয়েছেন মুফতি নূরুল আল ইসহাকী। তিনি হজরতের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ