শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

৩১ জুলাই পর্যন্ত তুরস্ককে আল্টিমেটাম দিলো যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার কাছ থেকে এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে তুরস্ককে আল্টিমেটাম দিলো আমেরিকা।

এস-৪০০ কেনার পরিকল্পনা বাতিল না করলে আঙ্কারাকে এফ-৩৫ জঙ্গিবিমান দেওয়া হবে না বলে জানিয়েছে ওয়াশিংটন।

মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী এলেন লর্ড শুক্রবার সাংবাদিকদের বলেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার চুক্তি বাতিল করতে ব্যর্থ হলে তাকে এফ-৩৫ স্টিল্থ জঙ্গিবিমান দেয়া হবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এখন থেকে ওয়াশিংটন নতুন করে আর কোনো তুর্কি পাইলটকে এফ-৩৫ জঙ্গিবিমান চালানোর প্রশিক্ষণ দেবে না।

এলেন লর্ড এ সম্পর্কে বলেন, শুধু তাই নয়, এরই মধ্যে যেসব তুর্কি পাইলট আমেরিকায় এফ-৩৫ জঙ্গিবিমানের প্রশিক্ষণ নিচ্ছেন তাদেরকেও বহিষ্কার করা হবে।

ইরানি গণমাধ্যম পার্সটুডের বরাতে জানা যায়, বর্তমানে আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যের লিউক বিমানঘাঁটিতে চারজন তুর্কি পাইলট এফ-৩৫ বিমান চালনার প্রশিক্ষণ নিচ্ছেন।

এ ছাড়া দুই তুর্কি পাইলট সেখানে প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। সেইসঙ্গে ২০ তুর্কি প্রকৌশলী ওই ঘাঁটিতে এই বিমান পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ করছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ