শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

'প্রথম ইসলাম গ্রহণকারী একজন নারী, সেখানে নারীর বিরুদ্ধে তারা কিভাবে কথা বলে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: “যারা নারীদের নিয়ে বিভ্রান্তি ছড়ায় তাদের জানা উচিত নবীজী’র সা: কাছ থেকে সর্বপ্রথম একজন নারী, বিবি খাদিজা ইসলাম ধর্মগ্রহণ করেন। তিনি ব্যবসা করতেন। এবং তার প্রতিষ্ঠানে নবীজী কাজ করতেন। ইসলামের জন্যে অনেক অবদান রেখেছেন বিবি খাদিজা। হযরত আয়েশা রা: যুদ্ধক্ষেত্রে অংশ নিয়েছেন। সেখানে নারীর বিরুদ্ধে তারা কিভাবে কথা বলে।” বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১১ দিনের ত্রিদেশীয় সফর নিয়ে রোববার বিকেলে গণভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীর ক্ষমতায়ন ও কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। আগামীতে মাতৃত্বকালীন সময়ে নারীকে ভাতা দেয়া হবে। শিশুকে মাতৃদুগ্ধ পান করালেও নারীরা ভাতা পাবে। সামাজিক সুরক্ষায় আরো উদ্যোগ নেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস পেয়েছে। বয়স্ক ও প্রতিবন্ধীদের ভাতা দেয়া হচ্ছে। নারীর ক্ষমতায়নে এধরনের আরো ভাতা দেয়া হবে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ মে থেকে ৭ জুন পর্যন্ত জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর করেন। ১১ দিনের সফর শেষে শনিবার (৮ জুন) সকালে তিনি দেশে ফেরেন।

প্রধানমন্ত্রী তার ত্রিদেশীয় সফরের শুরুতে গত ২৮ মে জাপানের রাজধানী টোকিও যান। সেখানে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ওই বৈঠকের পর বাংলাদেশ-জাপানের মধ্যে ২৫০ কোটি ডলারের অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স (ওডিএ) চুক্তি স্বাক্ষরিত হয়।

সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩১ মে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ১৪ তম ওআইসি সম্মেলনে যোগ দেন। সৌদি সফরকালে তিনি মক্কায় পবিত্র ওমরাহ পালনসহ মদিনায় হজরত মোহাম্মাদ সা.-এর রওজা মোবারক জিয়ারত করেন।

সৌদি আরব সফর শেষে ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের সরকারি সফরে গত ৩ জুন ফিনল্যান্ড পৌঁছেন। ফিনল্যান্ডে অবস্থানকালে তিনি গত ৪ জুন দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোরের সঙ্গে বৈঠক করেন। এরপর ৫ জুন তার সম্মানে অল ইউরোপীয় আওয়ামী লীগ ও ফিনল্যান্ড আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় যোগ দেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ