শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ফেনীতে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সদর উপজেলায় ফতেহপুর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারি নিহত হয়েছেন।

গতকাল শনিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের ফতেহপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এছাড়া কয়েকটি অস্ত্র এবং গুলিও উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম জানান, রাতে ফতেহপুর রেলগেট এলাকায় মাদক বিক্রেতাদের সঙ্গে র‌্যাব-৭ এর পাল্টাপাল্টি গুলি বিনিময় শুরু হয়।

এসময় গুলিতে দুই মাদক বিক্রেতা নিহত হন। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- কুমিল্লার বাংগুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মাহবুবুল হাসান রুবেল আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে একটি হটপট পাওয়া যায়, যার ভেতরে ১০ হাজার পিস ইয়াবা ছিল। এছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ১৭ রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ