শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বাবার চাকরি ফেরাতে প্রধানমন্ত্রী বরাবর ৩৭ বার চিঠি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘদিন বাবার চাকরি নেই। যাতে চাকরি ফিরে পান সেজন্য প্রধানমন্ত্রীর কাছে ৩৭ বার চিঠি লিখেছেন। কিন্তু কোনো জবাব নেই। তবে দমে যাবার পাত্র নন ভারতের উত্তরপ্রদেশের কানপুরের সার্থক ত্রিপাঠী।

এনডিটিভির বরাতে জানা যায়,চিঠিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পারিবারিক সমস্যার কথা বিস্তারিতভাবে লিখেছেন তিনি। কেন সে বাবার চাকরি ফিরিয়ে দেওয়ার কথা বলছে তারও বিস্তারিত বিবরণ রয়েছে চিঠিতে।

খবরে বলা হয়েছে, সার্থকের বাবা উত্তরপ্রদেশ স্টক এক্সচেঞ্জের কর্মী ছিলেন। তার পরিবারের অভিযোগ কিছু সহকর্মীর কারসাজিতে এখন আর সেই চাকরি নেই।

বাবার চাকরি ফিরে পেতে গত তিন বছর ধরে মোদির কাছে চিঠি লিখছে সার্থক। কিন্তু এখনো কোনো চিঠির জবাব এসে পৌঁছায়নি। তবুও হাল ছাড়তে রাজি নয় উত্তরপ্রদেশের এই কিশোর।

সার্থকের বক্তব্য, আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী আমার চিঠির জবাব দেবেন। বাবা যাতে চাকরি ফিরে পান সেই ব্যবস্থাও তিনি করবেন। যাদের কারণে বাবা কর্মহীন তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবেন বলে আশা করেন সার্থক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ