শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

র‌্যাবের মোটরসাইকেল চাপায় শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার শাজাহানপুর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যের মোটরসাইকেল চাপায় শাহাদৎ হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল শনিবার বিকেলে উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের মাঝিড়া বন্দরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদৎ শাজাহানপুর উপজেলার চক চোপীনগর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় দরজি শ্রমিক ছিলেন।

শনিবার বিকেলে র‌্যাব-১২ বগুড়া স্পেশাল ক্যাম্পের দুই সদস্য হাসান ও আলমগীর হোসেন মোটরসাইকেলে করে জেলা শহর থেকে মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকায় যাচ্ছিলেন।

পথে মাঝিড়া বন্দরের বাইপাস নামক স্থানে মহাসড়ক পারাপারের সময় মোটরসাইকেলের চাপায় শাহাদৎ হোসেন গুরুতর আহত হন।

দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় স্থানীয়রা মোটরসাইকেলসহ ওই দুই র‌্যাব সদস্যকে আটক করে শাজাহানপুর থানা পুলিশের হেফাজতে দেয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ