শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

শপথ নেয়ার পর সংসদকে অবৈধ বললেন রুমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনগণের কথা বলতে সংসদে যোগ দিয়েছেন দাবি করে বিএনপির সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘সংসদ গঠিত হওয়ার পর থেকেই বলেছি, এটি অবৈধ সংসদ, এখনো দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এটি অবৈধ সংসদ।’

আজ রবিবার দুপুরে সংসদে সংরক্ষিত আসনে বিএনপি মনোনীত একমাত্র সংসদ সদস্য রুমিন ফারহানা শপথ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার সংসদ কার্যালয়ে রুমিন ফারহানাকে শপথবাক্য পাঠ করান।প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার প্রতিক্রিয়ায় রুমিন ফারহান বলেন, ‘নিশ্চয়ই প্রথমবার সংসদ সদস্য হয়ে সংসদে আসা আমার জন্য আনন্দের।

তবে আমি এমন একটি সংসদে যোগ দিতে যাচ্ছি যে সংসদটি জনগণের ভোটে নির্বাচিত না। সংসদ গঠিত হওয়ার পর থেকেই বলেছি, এটি অবৈধ সংসদ, এখনো দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এটি অবৈধ সংসদ।

আমি খুব খুশি হব যদি আমার সংসদ সদস্য হওয়ার মেয়াদ এক দিনের বেশি না হয়।’ দ্রুত একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠিত হোক- এমনটাই তিনি চান বলে জানান।

১৬ জুন পদটিতে ভোট হওয়ার কথা থাকলেও রুমিন ফারহানা একক প্রার্থী হওয়ায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ