শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

অনিয়মের অভিযোগে ফিরিয়ে আনা হচ্ছে দুই রাষ্ট্রদূতকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরান ও লেবানন থেকে বাংলাদেশের দুই রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তাদের বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তের জন্য গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে এ পদক্ষেপ নিয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সূত্র মতে জানা যায়, গত এপ্রিলে ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মুজিবর রহমান ভূঁইয়া ও লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকারকে ঢাকায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, নৈতিক স্খলনের অভিযোগে এ কে এম মুজিবর রহমান ভূঁইয়াকে এবং আর্থিক অনিয়মের অভিযোগে আবদুল মোতালেব সরকারকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে।

ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগের তদন্তের জন্য জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদকে গত মার্চে তেহরানে পাঠানো হয়।

অন্যদিকে লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগের তদন্তের জন্য গত বছরের সেপ্টেম্বরে বৈরুতে পাঠানো হয় চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিমকে। দুটি কমিটিই তদন্ত শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দেয়।

সূত্র আরো জানিয়েছে, এ কে এম মুজিবর রহমান ভূঁইয়ার পরিবর্তে ইরানে একজন পেশাদার কূটনীতিক এবং লেবাননে প্রতিরক্ষা বাহিনীর এক উচ্চ পদস্থ কর্মকর্তাকে নিয়োগের প্রস্তুতি চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ