সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

এভাবে বছরে ৫০ হাজার প্লাস্টিক খাচ্ছেন আপনি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফাস্ট ফুড জাতীয় খাবার, বাড়িতে তৈরি তেলমশলা ছাড়া খাবার কিংবা পানি- যাই খান না কেন, আপনার পেটে ঢুকছে প্লাস্টিক। বছরে গড়ে পঞ্চাশ হাজার প্লাস্টিক কণা ঢুকছে আপনার পেটে। ৎ

সম্প্রতি এনভায়রনমেন্টাল সায়েন্স এবং টেকনোলজি পত্রিকায় প্রকাশিত চাঞ্চল্যকর একটি রিপো‍র্টে এ তথ্য উঠে এসেছে।

প্লাস্টিক কণা খাওয়ার ফলে কী কী রোগ হতে পারে সে বিষয়ে এখনও নিশ্চিত নন গবেষকরা। তবে পরিণতি যে ভয়াবহ, তা নিয়ে কোনও সন্দেহ নেই গবেষকদের।

গবেষকরা বলছেন, জেনেশুনেই নিজেদের প্লাস্টিকে ঘিরে রেখেছি আমরা। আমাদের সৌজন্যেই আজ হাওয়া, মাটি, নদী-নালা এমনকি সমুদ্রের গভীরেও ছড়িয়ে পড়েছে প্লাস্টিক।  সব প্লাস্টিক যে চোখে দেখা যায় এমনটাও নয়।

চারপাশে ছড়িয়ে রয়েছে অদৃশ্য প্লাস্টিকও। যা মাইক্রোপ্লাস্টিক পার্টিকল নামে পরিচিত। প্লাস্টিকের এই অদৃশ্য পার্টিকল বা কণাই বিপদের বড় কারণ। খাবার-জলের মাধ্যমে সেই প্লাস্টিক কণা ঢুকে পড়ছে আমাদের শরীরে।

গবেষণায় উঠে এসেছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ বছরে গড়ে ৫০ হাজার প্লাস্টিকের কণা খেয়ে ফেলেন ৷ শিশুদের ক্ষেত্রে প্লাস্টিকের কণা খাওয়ার পরিমাণ বছরে গড়ে ৪০ হাজার ৷ প্রতিদিনের খাবার, পানিতে মিশে রয়েছে প্লাস্টিকের কণা ৷

জল খাওয়ার জন্য প্লাস্টিকের বোতলের ব্যবহারে বাড়াচ্ছে বিপত্তি ৷ কলের জলের চেয়ে বোতলের জলে ২২ গুণ বেশি প্লাস্টিক কণা থাকে ৷ প্রক্রিয়াজাত খাবারেও লুকিয়ে থাকে প্লাস্টিকের বিষাক্ত কণা। বলছেন গবেষকরা।

আরএম/