মাদরাসার বার্ষিক শিক্ষা সমাপনী অনুষ্ঠান ও খতমে বুখারি মজলিসগুলোতে জেঁকে বসা বিভিন্ন কুসংস্কার, অপচয় এবং শরিয়তপরিপন্থী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তানের কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান’।
সোমবার (২৯ ডিসেম্বর) পাকিস্তানের শীর্ষ আলেম ও বেফাকের সভাপতি আল্লামা মুফতি মুহাম্মদ তাকি উসমানি স্বাক্ষরিত এক জরুরি নোটিশে মাদরাসা কর্তৃপক্ষকে ১০টি সুনির্দিষ্ট অনিয়ম পরিহার করে অনুষ্ঠানগুলোকে সাদামাটা ও আধ্যাত্মিক করার নির্দেশ দেওয়া হয়েছে।
বেফাকুল মাদারিসের বিজ্ঞপ্তিতে বর্তমান সময়ে প্রচলিত ১০টি কুপ্রথার কথা উল্লেখ করে বলা হয়, অত্যন্ত পরিতাপের বিষয়—গত কয়েক বছর ধরে মাদরাসাগুলোর এই বার্ষিক অনুষ্ঠানগুলো বিভিন্ন অনিয়ম ও কুসংস্কারের শিকাà