শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিকেলে বৈঠকে বসছেন ঐক্যফ্রন্ট নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত সরকারবিরোধী প্রধান রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বিকেলে জরুরি বৈঠকে বসছেন।

আজ সোমবার বিকাল ৪টায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় এ বৈঠকে বসবেন তারা।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম মিন্টু জানান, দীর্ঘদিন ধরে ঐক্যফ্রন্টের কোনো কর্মসূচি নেই। তাই আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করতে আজকের বৈঠক ডাকা হয়েছে। এতে ফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এ বিষয়ে জোট সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, নির্বাচন-পরবর্তী সময়ে কোনো কর্মসূচি না থাকা এবং বিএনপি ও গণফোরামের সদস্যদের সংসদে যোগদান নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ভেতরে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে। তার অবসানেই স্টিয়ারিং কমিটির বৈঠক ডাকা হয়েছে।

এ বৈঠকে নির্বাচন-পরবর্তী সময়ে জোটের শরিকদের মধ্যে নানা ইস্যুতে সৃষ্ট সংকট, দূরত্ব এবং ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করা হবে। জোট ত্যাগে আলটিমেটাম দেয়া কাদের সিদ্দিকীকে নিবৃত করার চেষ্টা করা হবে। আলোচনা হতে পারে নতুন কর্মসূচি নিয়েও।

ঈদের পর দিন এক ঘরোয়া অনুষ্ঠানে ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন জানান, ঐক্যফ্রন্ট ভাঙছে না, জোটের পরিধি আরও বাড়বে। পাশাপাশি রাজপথে সক্রিয় হওয়ার ঘোষণা দেন ড. কামাল হোসেন।

সেই প্রস্তুতি হিসেবে সোমবারের বৈঠক বলে জানিয়েছেন জোট সংশ্লিষ্ট নেতাদের। এতে জাতীয় ঐক্যফ্রন্টের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ