শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ধর্মমন্ত্রীর পদত্যাগ ও চাঁদ দেখা কমিটি বাতিলের দাবি সংসদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথমবার দেশের কোথাও পবিত্র ঈদের (ঈদুল ফিতর) চাঁদ দেখা যায়নি ঘোষণা দিয়ে আবার রাত ১১টায় চাঁদ দেখার ঘোষণা দেওয়ার কারণে সংসদে ধর্মমন্ত্রীর পদত্যাগ ও জাতীয় চাঁদ দেখা কমিটি বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির এমপি হারুন-উর-রশিদ।

বিরোধী দল জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ রূপপুর পারমাণবিক কেন্দ্রে বালিশ কেনার তুঘলকি কারবার নিয়ে ৩০০ বিধিতে সংসদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর বিবৃতির দাবি জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব মঙ্গলবার সংসদের তৃতীয় ও প্রথম বাজেট অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তারা এসব দাবি জানান।

বিএনপির এমপি হারুন-উর-রশিদের বক্তব্যের সময় সরকার দলীয় সদস্য সেইম সেইম বলে প্রতিবাদ করতে থাকলে সংসদ কিছুক্ষণের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। স্পিকার বারবার তাকে বক্তব্য শেষ করার জন্য অনুরোধ জানালেও তিনি বক্তব্য অব্যাহত রাখেন। এ সময় সাময়িকভাবে তার মাইকও বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া সরকারি দলের তীব্র বিরোধীতার মধ্যে সংসদকে অনির্বাচিত বলে দেওয়া বিএনপির মহিলা এমপি ব্যারিস্টার রুমনি ফারহানার বক্তব্য কার্যপ্রণালী বিধির ৩০৭ ধারা মোতাবেক এক্সপাঞ্জ করারও ঘোষণা দেন স্পিকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ