শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সোনারগাঁয়ে চলন্ত বাসে কিশোরী ধর্ষণ, চালক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বদেশ বাসে চলন্ত অবস্থায় এক কিশোরী ধর্ষণরত অবস্থায় স্বদেশ সার্ভিস নামের একটি বাসের চালককে আটক করে জনতা। পরে সোনারগাঁ থানা পুলিশকে খবর দিলে চালক শামীম মিয়া ও বাসটি জব্দ করে সোনারগাঁ থানা হেফাজতে রাখা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউটাউনের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাত সাড়ে ১০টায় বাড়ির উদ্দেশে গাড়ির জন্যে অপেক্ষা করছিল, এমন সময় ঢাকা টু মেঘনায় চলাচলরত একটি স্বদেশ গাড়ি দেখে থামাতে বললে গাড়িটি আরো দ্রুতবেগে ছুটে যেতেই বাস থেকে এক কিশোরীর বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পেয়ে সাবই দৌড়ে গাড়ির সামনে দাঁড়ায়।

গাড়ি থামলে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা গাড়িতে উঠে দেখতে পায় হেলপার গাড়ি চালাচ্ছে আর গাড়ির চালক এক কিশোরী যাত্রীকে ধর্ষণ করছে। পরে তাকে আটক করে সোনারগাঁ থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে এস আই তাওহীদ গাড়ির চালক এবং স্বদেশ বাস (ঢাকা মেট্টো-ব-১১-৭২৬৫) গাড়িটি আটক করে সোনারগাঁ থানায় নিয়ে আসে।

স্বদেশ বাসে ধর্ষণের খবর পেয়ে মেঘনা নিউটাউনে গিয়ে জনতার হাত থেকে ধর্ষক ও গাড়ি আটক করা হয় বলে জানান এস আই তাওহিদ উল্লাহ।  তিনি জানান, ধর্ষক শামীম মিয়া নানাখি মধ্যপাড়া গ্রামের আ. রব ভূইয়ার ছেলে। কিশোরির বাড়ি কিশোরগঞ্জ। সে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুকান্দি ইউনিয়নের মেম্বারের বাড়ির ভাড়াটিয়া।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ধর্ষণে অভিযোগে ধর্ষক চালক ও বাসটি থানা হেফাজতে রাখা হয়েছে। চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ