রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

চট্টগ্রামে ৩ ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকার কে বি ফজলুল কাদের রোডের ইপিক মার্কেটের তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

অনুমোদনহীন বিদেশী ওষুধ সংরক্ষণ ও বিক্রি, ক্রেতাদের বিক্রয় রশিদ না দেয়া, মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ব্যবসা করা, নির্দিষ্ট তাপমাত্রায় ফ্রিজে ওষুধ সংরক্ষণ না করাসহ নানা অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তার মধ্যে গাজী ফার্মেসি ও সার্জিক্যালকে ১৫ হাজার টাকা, সাথী মেডিকেল হলকে ২০ হাজার টাকা এবং ডায়মন্ড ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১২ জুন) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আলী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আলী হাসান বলেন, ড্র্যাক্ট অ্যাক্ট ১৯৪০ অনুয়াযী পরিচালিত অভিযানে এসব অপরাধের কারণে তিন ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা, অনুমোদনহীন ওষুধ জব্দ করে নষ্ট করা এবং ভবিষ্যতে এসব অপরাধের পুনরাবৃত্তি না করার ব্যাপারে সতর্ক করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের তত্ত্বাবধায়ক হোসাইন মুহাম্মদ ইমরানসহ পুলিশ সদস্যরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ