বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


নোয়াখালীতে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে শিশুসহ আহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে ৫ শিশুসহ ৮ জন আহত হয়েছেন। পরে মাইজদি ফায়ার স্টেশনের কর্মীরা অন্যান্য রোগীদের বের করে আনেন।

আজ বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অনেককেই হাসপাতাল ছেড়ে অন্যত্র নিয়ে যেতে দেখা গেছে।

ডিউটি ডাক্তার জানান, বুধবার সকাল ৭টার দিকে হঠাৎ বিকট শব্দে পলেস্তারা খসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মহিউদ্দিন আব্দুল আজিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ