শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পুরান ঢাকার কারাগারের পুকুরে নারীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরান ঢাকার পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১২টার দিকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের ওই এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালকুকদার জানান, মৃত নারীর নাম আজমেরি বেগম (২৬)। তিনি মানসিকভাবে অসুস্থ। নাজিমউদ্দিন রোডে পরিবারের সঙ্গেই বসবাস করতেন তিনি। প্রায়সময় বাড়িতে কাউকে কিছু না বলে বের হতেন। গতরাতে তিনি কারাগারের পুকুরে পড়ে যান, অথবা লাফ দেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মুতদেহে কোনো ক্ষতের দাগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ