শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘মোবাইল নিয়ে শিক্ষার্থীরা স্কুলে ঢুকতে পারবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা জেলার কোনো স্কুলে মোবাইল ফোন নিয়ে শিক্ষার্থীরা যাতে প্রবেশ করতে না পারে সেজন্য পদক্ষেপ নিতে শিক্ষা বিভাগকে নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি। ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল রয়েছে। স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা খারাপ দিক ব্যবহারে যাতে উৎসাহী না হয় সে জন্য শিক্ষকদের ভূমিকা রয়েছে। এ তরুণরাই আগামী দিনের বাংলাদেশ নির্মাণ করবে। তাদের তথ্যপ্রযুক্তির প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা আমাদের দায়িত্ব।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় সভপতির বক্তব্যে ডিসি কামরুন নাহার সিদ্দীকা এসব কথা বলেন।

সভায় সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবু ইউসুফ রমজান ও ঈদে অপরাধ খুবই কম হওয়া এবং যানবাহন চলাচল স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়রম্যান রিয়াজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক হেলাল আহমেদসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সভায় বক্তব্য রাখেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ