রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সংসদ অধিবেশনে যোগ দিলেন অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশের আগে হঠাৎ অসুস্থতায় শঙ্কা তৈরি হলেও সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার বিকেল সোয়া ৫টায় স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) ২০১৯-২০ অর্থবছরের বাজেট সংসদে পেশ করা হবে। মঙ্গলবার (১০ জুন) অর্থমন্ত্রী অসুস্থ বোধ করায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চেকআপের জন্য যান। তার অসুস্থতার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে বাজেট উপস্থাপন নিয়ে একধরনের শঙ্কা তৈরি হয়।

তবে এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম জানান, অর্থমন্ত্রী শারীরিকভাবে এখন পুরোপুরি সুস্থ। নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ