রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কাতারে বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণে ১৪০০ নেপালির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের স্টেডিয়াম বানাতে গিয়ে অন্তত ১৪০০ নেপালি শ্রমিকের মৃত্যু হয়েছে। কয়েক বছর ধরে দেশটিতে বেশকিছু স্টেডিয়াম নির্মাণকাজ চলাকালীন তাদের প্রাণহানি ঘটে।

জার্মানভিত্তিক পাবলিক ব্রডকাস্টার ওয়েস্টডাশ্চার রান্ডফাঙ্ক কোল (ওয়াইডিআর) তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনের শিরোনাম দিয়েছে ‘ট্র্যাপড ইন কাতার’ যার অর্থ কাতারের ফাঁদ।

ওয়াইডিআর সম্প্রতি এ প্রতিবেদনটি সম্প্রচার করেছে। তাতে দেখানো হয়েছে, কীভাবে নির্মাণাধীন ভবনগুলোর ভেতরেই ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন শ্রমিকরা। তাদের নিরাপত্তার জন্য ন্যূনতম ব্যবস্থাও গ্রহণ করেনি দেশটির কর্তৃপক্ষ।

সৌদির রাষ্ট্রীয় দৈনিক আরব নিউজও এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে নেপালের শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র নারায়ণ রেগমিকে উদ্ধৃত করে বলা হচ্ছে, ‘এটা একটা সত্য ঘটনা, গত কয়েক বছরে কাতারে অনেক নেপালি শ্রমিক তাদের জীবন হারিয়েছে।’

প্রতিবেদন নেপাল সরকারের দেয়া হিসাবের বরাতে জানানো হয়েছে, দুর্ঘটনা এবং ঝুঁকিপূর্ণ ও নিম্নমানের জীবনযাপনের কারণে প্রতি বছর দেশটির প্রায় ১১০ জন মানুষ প্রাণ হারাচ্ছে সেখানে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ