রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সৌদি আরবে হালাল নাইট ক্লাব; কতটা সত্যি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: সৌদি আরবের জেদ্দা শহরে ‘ হালাল নাইট ক্লাব’ বিষয়ে তদন্ত করবে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় (জিইএ)। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেদ্দা শহরের ওই ইভেন্টের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর সংস্কৃতি মন্ত্রণালয়ের এক টুইটে এ খবর জানানো হয়েছে।

সেখানে বলা হয়, সৌদি সরকারি সংস্থা  (জিইএ) এর তথ্য মতে জেদ্দার ঘটনাটি সম্পূর্ণ বেআইনী এবং অনুমোদহীন। আয়োজকরা আইন লঙ্ঘণ করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়।

জিইএ অন্য একটি ইভেন্টের জন্য অনুমোদন দিয়েছিল কিন্তু তারা বাড়াবাড়ি করেছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় সংস্থাটি।

https://twitter.com/GEA_SA/status/1139204643416891392

প্রসঙ্গত, সৌদিতে চালু হতে যাচ্ছে ‘নাইট ক্লাব’- এ শিরোনামে দেশী-বিদেশী অনেক পত্রিকায় সংবাদ প্রকাশের পর তীব্র সমালোচনার মুখে পড়ে সৌদি সরকার। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। তারা বলছেন, হালালের নামে এই নাইট ক্লাব নিঃসন্দেহে এক অরুচিকর মানসিকতার পরিচয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ