রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মানিক হোসেন (২৫) ও নয়ন ইসলাম (২২) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মানিক পঞ্চগড় সদর উপজেলার বাদিয়াগছ গ্রামে বাসিন্দা ও নয়নের বাড়ি একই উপজেলার সাহেবিজোত গ্রামে।

শুক্রবার রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ব্যারিস্টার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পঞ্চগড় থানার ওসি আবু আককাছ আহম্মদ জানান, পঞ্চগড়ের বাদিয়াগছ গ্রাম থেকে মানিক ও নয়ন মোটরসাইকেলে শহরে যাচ্ছিল।

সদর উপজেলার ব্যারিস্টার বাজার রাস্তায় গেলে তেঁতুলিয়া থেকে পাথরবোঝাই একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মানিক মারা যান। আহত নয়নকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছে বলে জানান ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ